আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেল যুবকের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল মল্লিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসাবুল আলমডাঙ্গা উপজেলার মোটরসাইকেল হাট থেকে মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুরে এক চায়ের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেল যুবকের

আপডেট সময়: ১০:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪