আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে হাসিনা খাতুন একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বুধবার বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময়: ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪