আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জালভোট দিতে গিয়ে আ.লীগ নেতা ধরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লায় জালভোট দেওয়ায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন, ওবায়দুল হাসান রাসেল (৪০) ও মো. শান্ত (২৫)। বুধবার (২৯ মে) দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নে গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত ওবায়দুল হাসান রাসেল উত্তর গুনাইঘর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেন, গুনাইঘর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়। বিকেলে তাদেরকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে একই উপজেলার ধামতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে ১১টায় আনারস প্রতীকে জালভোট দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনকে আটক করে। পরে বিকেল ৪টার পর ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ায় একটি কেন্দ্রের দুই প্রার্থীর চার এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জালভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে চার এজেন্টকে হাতেনাতে ধরি। পরে তাদের ৪ দিন করে কারাদণ্ড দিয়েছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

জালভোট দিতে গিয়ে আ.লীগ নেতা ধরা

আপডেট সময়: ০২:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪