আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সদরের বকচরা ও বাঁকালে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মশিউর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় সদর উপজেলার বকচরা মববুলের মোড়ে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী ( মিন্টু চৌধুরীর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, আগরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আসাদুল হক,৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি আব্দুল বারী। এসময় জাতীয় পার্টিসহ এলাকার বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। এসময় লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হতে পারলে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মানুষের ভালবাসা নিয়েই আমি বেচে থাকতে চাই। আমি যখন থাকবো না পরবর্তী প্রজন্ম জানবে আমি সততার সহিত দায়িত্ব পালন করেছি। সেই দৃষ্টান্ত নির্বাচিত হতে পারলে আমি রেখে যাবো। তাই আসুন দূর্ণীতি মুক্ত উপজেলা গড়তে লাঙ্গল প্রতীকে ভোট দিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আগরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুল হক ও রুবেল হোসেন। পরে রাত ৯ টায় বাকাল নব উদয়ন সংঘের উদ্যোগে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকাল নব উদয়ন সংঘের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মো. আশরাফ আলী,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু ছাদেক, জাপানেতা বিধান সরদার, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, বাকাল নব উদয়ন সংঘের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ফয়সাল। এসময় নব উদয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার ওয়াহাব, উপদেষ্টা মন্ডলীর সদস্য, ও ক্লাবের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সমাজ সেবক মো. কামরুজ্জামান কামু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সদরের বকচরা ও বাঁকালে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪