আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শুটারগান ও মাদকসহ নারী গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও মাদকসহ লিজা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিজা আক্তার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

জানা গেছে, ইয়াবা কেনাবেচার সংবাদ পেয়ে মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কাস ঢালী কৌশলে পালিয়ে যায়। এ সময় আক্কাস ঢালীর বসতঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও একটি সচল দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড গুলিসহ আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোয়ালিয়ার আক্কাস ঢালীর বাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। তখন সেখানে অভিযান চালায় পুলিশ। তিনি বলেন, অভিযানকালে আক্কাস ঢালীর বসতঘরের চৌকির নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও ৮ পিস গুলি উদ্ধার করি। এরপর আরও তল্লাশি করে টেবিল থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেপ্তার করা হয় আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে। জাজিরা থানার ওসি হাফিজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লিজা আক্তার নামের এক নারীকে আমরা দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ইয়াবাসহ আটক করি। আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

শুটারগান ও মাদকসহ নারী গ্রেপ্তার

আপডেট সময়: ১২:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪