আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ফাতেমা খাতুন (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছেলের বউ বিথী খাতুন (১৮)। শুক্রবার (২৪ মে) ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।

নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী ও আহত বিথী খাতুন তার মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী। bস্থানীয়রা জানায়, সকালে গলাকাটা অবস্থায় বিথী খাতুন প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয়। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে স্থানীয় বেতাই চণ্ডিপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে ঘরে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যাকারীরা ওই দুইজনকে মৃত ভেবে বাড়িতে থাকা টাকা নিয়ে চলে যায়। কিন্তু বিথী বেঁচে ছিল। সে একটি চিরকুট লিখে রেখে যায়। তার সূত্র ধরে আমরা বেতাই দুর্গাপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও পশ্চিম ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সাগর ওরফে কুটিকে আটক করেছি। হত্যাকারীরা পেশায় রাজমিস্ত্রি। গত কয়েকদিন ধরে ওই বাড়িতে তারা কাজ করছিল। সম্প্রতি ব্যাংক থেকে টাকা তুলে এনেছিল এই খবর শোনার পর হত্যার পরিকল্পনা করে হত্যাকারীরা। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস বলেন, আহত বিথীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়েছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক ২

আপডেট সময়: ০৫:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪