আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৪

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ ও শেড ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নাদির হোসেনের ছেলে মো. ইব্রাহিম, আবু সামার ছেলে নুর হোসেন, আবুল খায়েরের ছেলে মো. সেলিম ও আব্দুর রহিমের ছেলে মো. জোনায়েদ। বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প-৪ এলাকায় এ ঘটনা ঘটে। রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে আহতরা অভিযোগ করেন।

ক্যাম্প সূত্রে জানায়, গত তিনদিন ধরে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের সদস্যরা লাম্বাশিয়ায় এলাকাসহ ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের সঙ্গে মিয়ানমারের রাখাইনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। সাধারণ রোহিঙ্গারা যেতে না চাইলে তাদের ওপর আরএসওর সদস্যরা গুলি বর্ষণ ও শেড ভাঙচুর করেন। এ ঘটনার জেরে বুধবারও ক্যাম্প-৪ এলাকায়ও এ ঘটনা ঘটিয়েছে আরএসও সদস্যরা। এতে চার সাধারণ রোহিঙ্গা আরএসওর গুলিতে আহত হন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা বিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৪

আপডেট সময়: ০১:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪