আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাহাড়ে অপহরণ চক্রের প্রধান গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের প্রধান মোর্শেদ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র ও গুলি। আজ সোমবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানানা টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, কিছু সংখ্যক রোহিঙ্গাদের নিয়ে একটি বাহিনী রয়েছে সন্ত্রাসী মোর্শেদের। যারা পাহাড়ের গহিনে নানা স্থানে আস্তানা তৈরি করে অপহরণসহ নানা অপরাধ করে আসছিল। গ্রেপ্তার মোর্শেদ আলম টেকনাফের বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ ৮টি মামলা পলাতক আসামি ছিল। মোর্শেদকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।

ওসি আরও জানান, টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়ন থেকে কয়েকজনকে অপহরণ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণে সরাসরি জড়িত বেশ কয়েকজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের থেকে পাওয়া তথ্যে পুলিশ জানতে পারে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের একটি বাহিনী রয়েছে। আর সেই বাহিনীর প্রধান মোর্শেদ। এরপর থেকে মোর্শেদকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। এরই জের ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পাহাড়ে অপহরণ চক্রের প্রধান গ্রেপ্তার

আপডেট সময়: ০১:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪