আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাটি খুঁড়তেই পাওয়া গেল কোটি টাকার মূর্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মে) সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মূর্তিটি লক্ষ্মী-নারায়ণের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম। গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে।

সকালে শ্রমিকরা ওইসব মাটি সমান করতে লেগে লক্ষ্মী-নারায়ণ মূর্তি বের হয়। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়তেই পাওয়া গেল কোটি টাকার মূর্তি

আপডেট সময়: ১২:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪