আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

হাসান গফুর: সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ১১ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায়। নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। শ্রমিক জাহিদুল ইসলাম জানান , কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায় । সেই ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে হরিশ্চনন্দ্রকাটি এলাকায় রাস্তা খুড়ে রাখার কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তালা থানার ওসি মোঃ মমিরুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১

আপডেট সময়: ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪