আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা আমিনুর রহমান বাবু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অথিতি হিসেবে মসজিদের ভিত ঢালায় উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদেরর প্যানেল চেয়ারমান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন, ‘ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মুসলিম রাষ্ট্র হিসেবে তাঁর দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ ওআইসির সদস্য পদও গ্রহণ করে। বঙ্গবন্ধুর দেখানো পথে, ইসলাম ধর্মের গবেষণা ও প্রসারের লক্ষে শেখ হাসিনা অসংখ্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন একটি অনন্য দৃষ্টান্ত। এসব মসজিদ ও ইসলামিক গবেষণা কেন্দ্র কার্যক্রম শুরু করলে ইবাদতের পাশাপাশি ইসলাম ধর্মের গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে। সৈয়দ আমিনুর রহমান বাবু আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় সহযোগিতা আছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সাবেক কাউন্সিল শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মো আব্দুল মোতালেব, সহ সভাপতি মনতেজ আলি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা রেজা, শিক্ষক আনছার আলী, আব্দুল জলিল, মো আনোয়ার হোসেন বাবলু, রকিব হোসেন, আব্দুল আলিম, মো. মাসুম মোল্লাহ, রাজু আহম্মেদ সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা আমিনুর রহমান বাবু

আপডেট সময়: ০৮:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪