আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের ধর্ষণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কারিগরি শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে এ বিষয়ে কাজিপুর থানায় এক‌টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযুক্তের নাম- আব্দুর রশিদ। তিনি প্রতিবেশী তফিজ উদ্দিনের ছেলে। তিনি ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যান মেয়ে। বাবাকে সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি সেবা করতে থাকেন তিনি। বাবার বাড়িতে যাওয়ার পর থেকেই প্রতিবেশী আব্দুর রশিদ আসা-যাওয়া শুরু করেন। বিভিন্ন সময়, বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর বাড়িতে যান তিনি। এরই মাঝে একদিন তার বাবা ওষুধ আনতে বাজারে গেলে, ওঁৎ পেতে থাকা রশিদ তাদের বাড়িতে ঢুকে পড়েন। ভুক্তভোগী তখন বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। সে সময় তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন রশিদ এবং মোবাইল ফোনে তা ভি‌ডিও ধারণ করে রাখেন। সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করতে থাকে আব্দুর রশিদ। আর গোপন ভি‌ডিওর ভয় দেখিয়ে একের পর এক ধর্ষণ করতে থাকে ভুক্তভোগীকে। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে তার অভিভাবকরা এলাকার মুরুব্বিদের জানিয়েও বিচার না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোন নম্বরে বারবার কল করলেও ফোন রিসিভ হয়নি।

ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে পাপ যে করেছে তার শাস্তি হবে। আমিও চাই এ ঘটনার সঠিক বিচার হোক। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের ধর্ষণ

আপডেট সময়: ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪