আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিখোঁজ বাবাকে খুঁজতে লিফলেট নিয়ে ঘুরছেন মেয়েরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজ অসুস্থ বাবা সুদন মিয়াকে খুঁজতে লিফলেট নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরছেন কলেজপড়ুয়া মেয়ে মুন্নী আক্তারসহ তার দুই বোন। বাবাকে ফিরে পেতে যাকে দেখছেন তাকেই লিফলেট দিচ্ছেন আর মিনতি জানাচ্ছেন তারা। জানা যায়, তিন সপ্তাহ আগে টাঙ্গাইল জেলার সখীপুরের গোয়ালী গ্রামে স্ত্রীর সঙ্গে বড় মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের মৃত সবদর আলীর ছেলে সুদন মিয়া (৫৪)। ১৪ মে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরতে ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে স্ত্রী-সন্তানদের নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

প্রকৃতির ডাকে সাড়া দিতে স্টেশনের টয়লেটে যান। কিছুটা দূরে তার অপেক্ষায় স্ত্রী দাঁড়িয়ে থাকলেও টয়লেট থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সুদন মিয়া। তাকে দেখতে না পেয়ে স্ত্রী সন্তানরা এদিক-সেদিক খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে সকল আত্মীয়স্বজনদের বাড়িতে লোক পাঠানো হলেও তার সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়ে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করে তাকে খুঁজে বেড়াচ্ছে। প্রিয়জন হারানোর বেদনায় নাওয়া-খাওয়া ছেড়ে স্ত্রী তার স্বামীকে ও সন্তান তাদের বাবাকে ফিরে পাবার আশায় অপেক্ষার প্রহর গুনছেন। নিখোঁজ সুদন মিয়াকে ফিরে পেতে দেশের হৃদয়বান মানুষদের সহযোগিতা কামনা করছেন পরিবার ও স্বজনরা।

সুদন মিয়ার কলেজপড়ুয়া মেয়ে মুন্নি আক্তার বলেন, বাবা নিখোঁজ হওয়ার পর থেকে কিছুই ভালো লাগে না। কবে বাবাকে ফিরে পাব তাও জানি না। বাবা ছাড়া আমাদের পরিবারে শান্তি নেই। আমরা আমাদের পরিচিত সকল জায়গায় খুঁজেছি। কোথাও না পেয়ে এখন লিফলেট নিয়ে রাস্তায় নেমেছি। কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, নিখোঁজের ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

নিখোঁজ বাবাকে খুঁজতে লিফলেট নিয়ে ঘুরছেন মেয়েরা

আপডেট সময়: ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪