আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৭২ বছর লোহার ফুসফুসে বেঁচে থাকার পর মৃত্যু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

পোলিও আক্রান্ত হয়ে ফুসফুস পর্যন্ত বিকল হয়ে যায় পল আলেকজান্ডারের। পরে চিকিৎসকেরা বিশেষভাবে তৈরি একটি লোহার সিলিন্ডারে ঢুকিয়ে কৃত্রিমভাবে তার শ্বাস–প্রশ্বাস সচল রেখেছিলেন। তার পুরো শরীর ছিল ওই সিলিন্ডারে, শুধুমাত্র মাথা ছিল বাইরে। এভাবেই ৭০ বছর পার করেন তিনি।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট বলছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা এই ব্যক্তি অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মূলত ১৯৫২ সালে ছয় বছরে বয়সে পোলিও আক্রান্ত হন পল। এর ফলে তার শরীরে সম্পূর্ণ পঙ্গুত্বের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর এক যান্ত্রিক ফুসফুসের ভেতর জেগে ওঠেন তিনি। পরে পল আলেকজান্ডারের নাম দেয়া হয়েছিল ‘লোহার ফুসফুসওয়ালা মানব’।

লোহার এক বিশেষ ধরনের সিলিন্ডার আকৃতির কাঠামোর মধ্যেই তিনি এতোদিন বেঁচে ছিলেন। সিলিন্ডারটি ফুসফুসের মতো কাজ করত। সোমবার (১১ মার্চ) ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। পলের মৃত্যুর খবরটি তার চিকিৎসার জন্য অনলাইনে তহবিল সংগ্রহকারী সংস্থা গো ফান্ড মি নিশ্চিত করেছে। তহবিল সংগ্রহের সংগঠক ক্রিস্টোফার উলমার বলেন, ‘পল, তোমাকে সবাই মিস করবে, তোমাকে স্মরণ করা হবে। আমাদের সঙ্গে তোমার গল্প ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।’ ১৯৫০–এর দশকে যুক্তরাষ্ট্রে পোলিওর প্রাদুর্ভাবের সময় লোহার ফুসফুসের ভেতরে রাখা অনেক শিশুর মধ্যে একজন ছিলেন পল আলেকজান্ডার। এক পর্যায়ে স্কুল পাস করে পল আলেক্সান্ডার সাউদার্ন মিথোডিস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে আইনে ডিগ্রি লাভ করেন। দুই বছর পর আইনজীবী হয়ে তিনি কয়েক দশক অনুশীলন চালিয়ে যান। ২০২০ সালে তিনি আত্মজীবনী প্রকাশ করেন। এটি লিখতে তার আট বছর সময় লাগে। কিবোর্ডে টাইপ করতে এবং বন্ধুকে নির্দেশ দিতে প্লাস্টিকের একটি লাঠি ব্যবহার করেন। পল আলেক্সান্ডার সবচেয়ে বেশি সময় ধরে লোহার ফুসফুসে জীবিত থেকে গিনেস রেকর্ডে নাম লেখান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

৭২ বছর লোহার ফুসফুসে বেঁচে থাকার পর মৃত্যু

আপডেট সময়: ০১:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪