আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাড়াবাড়ি করবেন না, বিদায় করে দেব, এমপিকে কাউন্সিলরের হুমকি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

‘বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁওয়ে আপনার ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটো দত্ত ঠাকুরগাঁওয়ে নিয়ে আসছে। আবার বিদায় করে দেব।’ এভাবেই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে হুমকি দিয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১৪ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটোর পক্ষের এক নির্বাচনী সভার বক্তব্যে তিনি এ হুমকি দেন। বক্তব্যের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মনের ক্ষোভ থেকেই আমি এ কথা বলেছি। তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয়। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সবাই একই দলের প্রার্থী। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে ভয় প্রদর্শন করতে না পারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, হুমকির বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মো. মঞ্জুরুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বাড়াবাড়ি করবেন না, বিদায় করে দেব, এমপিকে কাউন্সিলরের হুমকি

আপডেট সময়: ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪