আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চবিতে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহী বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তির মোটরসাইকেল ছাড়া বহিরাগতদের মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত অদ্য ১৩ মে থেকে কার্যকর হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের কারণে ক্যাম্পাসে নানা দুর্ঘটনা ঘটতেছে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি৷ এক্ষেত্রে আমরা কারও অনুরোধ শুনব না। তবে মোটরসাইকেল ব্যতিত কেউ চাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসতে পারবেন। এর আগে গত রোববার (৫ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩০টি বহিরাগত মোটরসাইকেল জব্দ করে প্রক্টরিয়াল বডি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

চবিতে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময়: ০৮:২৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪