আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পিতার লাশ ঘরে রেখে পরীক্ষা, এসএসসিতে যে ফল পেল সে শিক্ষার্থী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া সেই মেমেসিং মারমা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রোববার (১৩ মে) এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা যায়, মেমেসিং মারমা জিপিএ- ৩.০৬ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালীন গত ২৭ ফেব্রুয়ারি তার পিতা উপেচিং মারমার আকস্মিক মৃত্যু হয়। সেইদিন মেমেসিং তার পিতার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই ঘটনার ছবি ও সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কাপ্তাইবাসীসহ সারা দেশের মানুষকে মর্মাহত করে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা যেই পরিস্থিতিতে এসএসসিতে অংশ নিয়েছিল আসলেই বিষয়টি ছিল অনেক কষ্টের। বিশেষ করে পিতার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তাই সে যে পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে, এতে সে অনেক ভালো ফলাফল করেছে। হয়তো এমন একটি দুর্ঘটনা না ঘটলে সে আরও ভালো ফলাফল করতে পারত।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, মেমেসিং মারমার এই ফলাফলে আমরাও অনেক আনন্দিত। সে ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশাবাদী। ইউনিয়ন পরিষদ থেকে যে কোনো সহযোগিতায় আমরা তার পাশে থাকব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পিতার লাশ ঘরে রেখে পরীক্ষা, এসএসসিতে যে ফল পেল সে শিক্ষার্থী

আপডেট সময়: ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪