আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সার্বজনীন পেনশন‌ বাতিলের দাবিতে খুবি শিক্ষকদের মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সার্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা। রোববার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন। তারা বলেন, এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু হলে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় না আসলে মেধাবী শিক্ষার্থীও তৈরি হবে না। এর মাধ্যমে একটি মেধাশূন্য জাতি তৈরি হবে।

দাবির বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, সাধারণ শিক্ষকদের এই দাবি সমগ্র শিক্ষক জাতির দাবি। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসুক। কিন্তু তাদের জন্য প্রণোদনামূলক বেতন যদি না থাকে তাহলে মেধাবীরা এ পেশায় আসবে না। আমাদের দুটো দাবি হলো এই সার্বজনীন পেনশন স্কিমকে প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে, যেন মেধাবী শিক্ষকরা জাতি গঠনে অংশগ্রহণ করতে পারে।

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এস এম ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সার্বজনীন পেনশন‌ বাতিলের দাবিতে খুবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময়: ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪