আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে সেঁজুতির ক্রীড়া সামগ্রী বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

এমপি সেঁজুতি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন একাডেমি, সংগঠন ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মো. মুফাচ্ছিনুল হক তপু, ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও সাজেক্রীস কোচ আলতাফ হোসেন, এমপি সেঁজুতির ব্যক্তিগত সহকারী মো.দিদারুল ইসলাম, ক্রিকেটার স্বপন, রাগবীর জেলা দলের অধিনায়ক মো. রাসেল, শাহাদাত, ভলিবলের জাতীয় খেলোয়াড় বি এম তৌহিদুল ইসলাম তৌহিদ, মহিলা ফুটবল দলের কোচ মমতাজ খাতুন মিরা, বক্সিংয়ের চ্যাম্পিয়ন আফরা খন্দকার প্রাপ্তি, বিসিবি আম্পায়ার এস এম হাবিবুল হাসান, ক্ষুদে ক্রিকেটার হযরত আলীসহ ক্রীড়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে সেঁজুতির ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময়: ০৩:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪