আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ আলমগীর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হয়েছেন জামালপুরের আলমগীর আকন্দ (২৮)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনিপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় আড়াই মাস হয়ে গেলেও আলমগীরের খোঁজ পাচ্ছে না তার পরিবার। পরিবারের বড় ছেলের নিখোঁজের খবর জানার পর থেকেই দিশেহারা আলমগীরের বাবা জামির আলী আকন্দ ও মা আনোয়ারা বেগম। সন্তানের জন্য আলমগীরের মা আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন।

জানা গেছে, ৬ বছর আগে ২০১৮ সালে মালয়েশিয়া পাড়ি জমান আলমগীর। সেখানে প্রথমে পামওয়েল কোম্পানিতে কাজ করলেও ১ বছর পর একটি কৃষি খামারের ট্রাক্টর চালাতেন। কথা ছিল চলতি ঈদুল আজহার পর এ বছর ছুটিতে এসে বিয়ে করবেন। সরজমিন গিয়ে দেখা যায়, আলমগীরের মা আনোয়ারা বেগম ছেলের নিখোঁজের সংবাদ শোনার পর কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তার বাবা জামির আলী আকন্দ কান্নাকণ্ঠে কালবেলাকে বলেন, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। সে কোথায় আছে, কী অবস্থায় আছে বা নেই তা জানতে চাই। ছেলের সন্ধান দিতে আমি সরকারের কাছে আবেদন জানাই। গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু বলেন, শুনেছি আমার ইউনিয়নের বাসিন্দা আলমগীর আকন্দ মালয়েশিয়ায় গিয়ে ২ মাস ধরে নিখোঁজ ধরে। আমি মিডিয়ার মাধ্যমে নিখোঁজ আলমগীরের সন্ধান দাবি করছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ আলমগীর

আপডেট সময়: ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪