সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
উদ্বোধনের পর বিভিন্ন ইনডোর ক্রীড়া ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও ক্রীড়াবিদরা। আয়োজকরা জানান, খেলাধুলার চর্চা বৃদ্ধি, ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং ইনডোর গেমসের প্রসারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় দাবাসহ বিভিন্ন ইনডোর খেলায় ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন।
আজকের বাণী 



























