আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটপোল এলাকা থেকে আটক করা হয়। আটক শাখাওয়াত হোসেন উপজেলার হাসাদাহ ইউনিয়ন আওয়ামী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাটাপোল গ্রামের শাখাওয়াত হোসেনকে দুটি অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তিনি নির্বাচনের আগের দিন রাতে ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন এবং আজ সাধারণ ভোটারের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শাখাওয়াত হোসেনকে জীবননগর থানার হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা আটক

আপডেট সময়: ০৭:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪