আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পারুলিয়ায় নতুন কালভার্টের পাশে ঝুঁকিপূর্ণ চলাচল, স্বেচ্ছাশ্রমে পথ মেরামত স্থানীয়দের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া এলাকায় নির্মাণাধীন নতুন কালভার্টের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে ও মোটরসাইকেলে চলাচলের সময় দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো কালভার্টের পরিবর্তে নতুন কালভার্ট নির্মাণের পর সংযোগ সড়কের একটি অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে কালভার্টের পূর্ব পাশে গ্রামাঞ্চলের সংযোগ সড়কে মাটি ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওই পথ দিয়েই একটি শিয়া মসজিদসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

স্থানীয় ব্যবসায়ী অশোক ঘোষ জানান, প্রায়ই পথচারী ও মোটরসাইকেল আরোহীরা সেখানে পড়ে আহত হচ্ছেন। আশপাশে লোকজন না থাকলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, আশিস কুমার মণ্ডল, রিয়াদ হোসেনসহ কয়েকজন স্বেচ্ছাশ্রমে মাটি, বালি ও খোয়া ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন। তারা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করেন। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে ঝুঁকি কমানোর চেষ্টা করেছেন। তাদের ভাষায়, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা কাজটি করেছি।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) মাগরিবের নামাজ শেষে অনেক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা তাদের এই উদ্যোগ দেখতে সেখানে জড়ো হন এবং প্রশংসা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের এক সদস্য জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ অংশে স্থায়ী সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পারুলিয়ায় নতুন কালভার্টের পাশে ঝুঁকিপূর্ণ চলাচল, স্বেচ্ছাশ্রমে পথ মেরামত স্থানীয়দের

আপডেট সময়: ০৯:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬