আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত, নিরাপদ অভিবাসনে সচেতনতার আহ্বান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

“প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams – 4P Framework প্রকল্পের উদ্যোগে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার সহযোগিতায় অফিসের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জরিপ কর্মকর্তা মো. আবদুল মজিদ এবং মো. আব্দুস সালাম।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সাতক্ষীরার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর নন্দিতা সরকার। বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক অপরাধ, যা প্রতারণা, জোরপূর্বক শ্রম, যৌন শোষণ এবং অনিরাপদ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বৈধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতারণামূলক দালালচক্র সম্পর্কে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মুক্ত আলোচনা পর্বে মানব পাচারের শিকার ব্যক্তি, সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত, নিরাপদ অভিবাসনে সচেতনতার আহ্বান

আপডেট সময়: ০৮:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬