সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানকে সংবর্ধনা এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানকে বরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আসাদুল্লাহ বাহার আশু, কালিগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা সভাপতি আব্দুস সালাম, দেবহাটার মোকলেছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রহমান সুমন, কলারোয়ার মীর রফিকুল ইসলাম বাবু, ইকবাল জমাদ্দার, মো. আকরাম হোসেন খান বাপ্পি, আব্দুল হাকিমসহ অনেকে।
বক্তারা বলেন, সাতক্ষীরাকে উন্নয়নের মাধ্যমে সুন্দরভাবে সাজাতে জেলা ঠিকাদার কল্যাণ সমিতি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে যাবে। সরকারি নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সফলভাবে কাজ সম্পন্ন করার পাশাপাশি ঠিকাদারদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলার অবকাঠামো উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয় এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে আগত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 



























