আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বুধহাটায় খাল পরিষ্কারে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী সংযুক্ত খালের বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলামের ব্যক্তিগত অর্থায়ন ও উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমে খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরতে শুরু করেছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু করেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তিনি নিজেও খালে নেমে আবর্জনা অপসারণে অংশ নিচ্ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে যায়। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতেই বুধহাটা, কুল্লা, হাবাসপুর, কুলতিয়া ও চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। বর্ষা মৌসুমে পানি বাড়িঘর ও সড়কে উঠে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জলাবদ্ধতা নিরসনে অ্যাডভোকেট শহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কারের উদ্যোগ নেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যে খালের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, “জনদুর্ভোগ দেখে স্থির থাকতে পারিনি। খালটি পরিষ্কার হলে এলাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে। পরিবেশ রক্ষা ও খালের নাব্য ধরে রাখতে ভবিষ্যতে সবাইকে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর খালের নাব্য ফিরতে শুরু করায় বর্ষাকালে জলাবদ্ধতার ভোগান্তি থেকে তারা রক্ষা পাবেন। একই সঙ্গে খালে পুনরায় বর্জ্য ফেলা বন্ধে বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বুধহাটায় খাল পরিষ্কারে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগ

আপডেট সময়: ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬