আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

একটি উন্নত ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত ‘ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা বৈঠক-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দুনিয়ার জীবনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আখিরাতের মুক্তির জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর আগে সব ঋণ পরিশোধ এবং সাদাকায়ে জারিয়ার কাজ অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিশু থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কুরআনের শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে গণমানুষের দলে পরিণত হয়েছে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণ যদি জামায়াতকে সেবা করার দায়িত্ব দেয়, তাহলে সংগঠনটি সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন উপস্থাপন করেন সদর থানা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন খুলনা সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, বায়তুল সেক্রেটারি মোয়াজ্জম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তব্যে মহানগরী আমীর আরও বলেন, সমাজ সংস্কার ও সুন্দর জীবন পরিচালনার জন্য আল্লাহর বিধান অনুসরণের বিকল্প নেই। তিনি নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান

আপডেট সময়: ০৯:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬