সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয়, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (২৫ জুলাই) শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট (লেকভিউ) প্রাঙ্গণে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
সভায় বক্তব্য রাখেন সমিতির উদ্ধতন সহসভাপতি শেখ জামাল উদ্দিন, সহসভাপতি এ কে এম মোতাহারুল হক সজল, জিল্লুর রহমান, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, শেখ আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সম্পাদক শাহিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নির্বাচন প্রসঙ্গ, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু।
আজকের বাণী 



























