সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার লক্ষ্যে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৭টায় কলারোয়ার আছির উদ্দীন শায়েদা মিলনায়তনে এ শিক্ষা শিবির শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে উপজেলা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক।
শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান। পরে দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস।
এ সময় উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুসহ উপজেলা ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী ইউনিট সভাপতিদের ইসলামী আদর্শ, সংগঠন পরিচালনা, দায়িত্বশীলতা এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আজকের বাণী 



























