স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া এলাকায় মাদক, চুরি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ কাটিয়া আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সম্প্রতি এলাকায় এসির তার, মসজিদের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বৃদ্ধি এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, মাদক ও চুরির মতো অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ ও সচেতন অংশগ্রহণই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় শেখ মাহাবুবউল্লাহ, শেখ শফিউল্লাহ মনি, কায়সারুজ্জামান হিমেল, সাইদুল ইসলাম হিমু, তরিকুল ইসলাম, পাপিয়া আক্তার, এস এম শহিদুল ইসলাম, কাজী মো. রওনাক, শামীম হোসেন কুরাইশী, শেখ বাদশাহ, সৈয়দ সাব্বির আহমেদ, আশিকুর রহমান, শেখ আজাদ হোসেন, শেখ আব্বাস আলী, মো. নজরুল ইসলাম, আব্দুর রহমান, ইব্রাহিম খলিল, মো. নয়ন ইসলাম, মিনহাজ, তামিম, মামুনুর রশীদ, খোকন, সুমি ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গঠিত কমিটির সভাপতি হিসেবে শামীম হোসেন কুরাইশী দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে— এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল জোরদার করা, স্থানীয়দের সমন্বয়ে রাতের নজরদারি বৃদ্ধি, চুরি প্রতিরোধে স্বেচ্ছাসেবী তদারকি ব্যবস্থা গড়ে তোলা, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের সহযোগিতা ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কাটিয়াকে একটি মাদক ও চুরিমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দক্ষিণ কাটিয়ায় মাদক ও চুরি প্রতিরোধে আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী কমিটি গঠন
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- ৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























