আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটার কুলিয়ায় কালভার্ট নির্মাণকাজে ভোগান্তি, বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-কালীগঞ্জ প্রধান সড়কের দেবহাটা উপজেলার কুলিয়া কাঁচাবাজার এলাকায় নতুন কালভার্ট নির্মাণকাজ চলায় বাইপাস সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এর মধ্যে টানা বৃষ্টি ও নিম্নচাপের কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, কুলিয়া কাঁচাবাজার সংলগ্ন এলাকায় নতুন কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। বিলখালের পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ এই কালভার্টটির কাজ চলাকালে ক্ষতি এড়াতে সাময়িকভাবে বাঁধ দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার দিবাগত রাতের অতিবৃষ্টি ও নিম্নচাপের কারণে অতিরিক্ত পানির চাপ সৃষ্টি হওয়ায় বাইপাস সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তি তৈরি হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, কালভার্ট এলাকার পাশে নির্মাণকাজ চলছে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে কাজ করছেন। তবে পানি ও কাদার কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জনসাধারণের চলাচলের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কাজের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রুহুল আমীন, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, কালভার্টটি এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দেবহাটার কুলিয়ায় কালভার্ট নির্মাণকাজে ভোগান্তি, বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট সময়: ০৯:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬