আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স-এর সাতক্ষীরা প্রকল্প কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার। তিনি নারী উন্নয়নে সরকারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরে বলেন, সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজস্ব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিনিধি মো. মেহেদী হাসান। তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির কমিউনিটি মোবিলাইজার মাসুদ রানা এবং কো-ফেসিলিটেটর ছিলেন শাহনাজ পারভিন।

প্রশিক্ষণে ১৮ থেকে ২৮ বছর বয়সী স্থানীয় ২০ জন নারী অংশগ্রহণ করেন। ঘরোয়া দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করে ক্ষুদ্র ব্যবসা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাধানের পথ তৈরিতে নারীদের উৎসাহিত করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিন দিনের প্রশিক্ষণে ব্যবসার উদ্ভাবনী ধারণা নির্বাচন, উদ্যোগ পরিকল্পনা, স্থানীয় বাজার বিশ্লেষণ ও বিপণন কৌশল, সমস্যা-ভিত্তিক উদ্যোক্তা তৈরি, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা এবং নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীরা জানান, এ আয়োজন থেকে পাওয়া জ্ঞান তাদের নতুন ব্যবসার ধারণা তৈরি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে। ভবিষ্যতে টেকসই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময়: ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬