সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট, মৌচাক সাহিত্য পরিষদের মুখপত্র মৌচাক পত্রিকা এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা তিনটি বই উপহার দেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পাঠচর্চা এবং সমাজে সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সমাজে ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মছরুর রহমান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ-মহিলা সম্পাদিকা গুলশান আরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে মৌচাক সাহিত্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের সফল দায়িত্ব পালন এবং সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
আজকের বাণী 



























