আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের কার্যকর ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে ‘নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন-২০২৬’।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ভূমিজ ফাউন্ডেশন, তালা। অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত ‘সুশীল (SUSHIL): সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অংশ নিতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল্লাহ।

ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উত্তরণের পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভূমিজের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুশীল প্রকল্প-অ্যাকশনএইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মৌসুমী বিশ্বাস, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজেরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপপরিচালক নাজমুন নাহার, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও বঞ্চনা দূর করে সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানবাধিকার, আইনের শাসন ও জাতীয় সংহতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সম্মেলনে নারী অধিকার, মানবাধিকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা নারীর অধিকার রক্ষা ও ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন

আপডেট সময়: ০৯:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬