আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

“গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে”—মোহাম্মদ মাহফুজুর রহমান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ মানবদেহ থেকে নির্গত কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে।

বুধবার (২২ জুলাই) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা আজও এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।” তিনি বলেন, গাছ থেকে মানুষ অক্সিজেন পায় এবং বিভিন্নভাবে উপকৃত হয়। তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতেও বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

১৯ নম্বর ওয়ার্ড আমীর আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, ২০ নম্বর ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ১৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জয়নুদ্দিন হীরা, যুব বিভাগের সভাপতি হাসিব বিল্লাহ, অফিস সম্পাদক ডা. জিহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

“গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে”—মোহাম্মদ মাহফুজুর রহমান

আপডেট সময়: ০৯:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬