আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড আইন-শৃঙ্খলা রক্ষায় তথ্যদাতাদের নগদ পুরস্কারের ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে আশাশুনি থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান।

তিনি বলেন, গ্রাম পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী বাহিনী। গ্রাম পর্যায়ে তাদের সক্রিয় উপস্থিতির কারণে অপরাধ সংঘটনের আগেই তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তাই প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ওসি শামীম আহমদ খান বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানায় জানাতে হবে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা নিয়মিত মূল্যায়ন করা হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, সততা ও দক্ষতার পরিচয় দেওয়া এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা সদস্যদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

এ সময় নবাগত ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামানসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আশাশুনিতে গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড আইন-শৃঙ্খলা রক্ষায় তথ্যদাতাদের নগদ পুরস্কারের ঘোষণা

আপডেট সময়: ০৯:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬