আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে একই রাতে তিন স্থানে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে একই রাতে তিনটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যচাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার হলদেপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হলদেপোতা ব্রিজের পাশে কাদাকাটি গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে ভোলা ও সাবুদ আলী সরদারের ছেলে আব্দুল আলিমের দোকান এবং আরার গ্রামের মৃত সমজেল সরদারের ছেলে আব্দুল কাদেরের মৎস্যঘেরের বাসা রয়েছে।

প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ভোলা ও আলিম। মঙ্গলবার সকালে দোকানে এসে ভোলা দেখতে পান, দোকানের অ্যাডবেস্টারের চাল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। এ সময় দোকান থেকে তিনটি বালতি, বিভিন্ন মূল্যবান মালামাল ও নগদ আড়াই হাজার টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

একই রাতে পাশের আব্দুল আলিমের স্টল দোকানের তালা ভেঙেও চুরি হয়। সেখান থেকেও নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া পাশের মসজিদের দানবাক্স ভেঙে প্রায় ৮৫০ টাকা চুরির ঘটনা ঘটেছে।

অন্যদিকে, চোরেরা আব্দুল কাদেরের মৎস্যঘেরের বাসার দরজা ভেঙে সেখানে রাখা সদ্য কেনা প্রায় ১০ হাজার টাকার মাছ নিয়ে যায়।

এক রাতে পরপর তিনটি স্থানে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হলদেপোতা মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা অচল রয়েছে। পাশাপাশি স্ট্রিট লাইট নষ্ট থাকায় রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে থাকে। এ সুযোগে চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করছেন তারা।

এলাকাবাসী দ্রুত সিসি ক্যামেরা সচল, স্ট্রিট লাইট মেরামত এবং রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আশাশুনিতে একই রাতে তিন স্থানে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

আপডেট সময়: ১১:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬