প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আদিবা জান্নাত। আদিবা জান্নাত, রোল নং-২০৫২৪৫৮, সাতক্ষীরার তালা উপজেলার ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। আদিবা জান্নাত তালা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জেসমিন সুলতানা দম্পতির কন্যা। তার এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা, সহপাঠী ও তার পরিবার পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে ব্যাংক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও জেসমিন সুলতানা দম্পতি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় আদিবা জান্নাতের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- ৭২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























