কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেম্বার প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিউর রহমান। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আতিয়ার রহমান মোল্লা, বাইতুলমাল সম্পাদক মোঃ আবুল কালাম, যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ আজহারুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল, টিম সদস্য, ৯টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
সভার একপর্যায়ে ৯টি ওয়ার্ডের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ড: মোঃ মশিয়ার রহমান, ২নং ওয়ার্ড: মোঃ শরীফউদ্দৌলা, ৩নং ওয়ার্ড: মোঃ মনিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড: ডা. আলামিন, ৫নং ওয়ার্ড: মাওলানা আব্দুর রশিদ, ৬নং ওয়ার্ড: মোঃ জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড: ডা. মওদুদ, ৮নং ওয়ার্ড: মোঃ শফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড: মোঃ শহিদুল ইসলাম। প্রার্থীদের নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান এবং আগামী দিনে নিজ নিজ ওয়ার্ডে জনগণের পাশে থেকে সততা, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্থানীয় পর্যায়ে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে মনোনীত প্রার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজকের বাণী 



























