আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় মা জননী এবং মাতৃকল্যাণ ক্লিনিককে জরিমানা, সিলগালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে কলারোয়া উপজেলার হাসপাতাল রোড ও কেরালকাতা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অভিযানে কেরালকাতা ইউনিয়নের মা জননী নার্সিং হোম এবং মাতৃকল্যাণ ক্লিনিকে অনিয়মের সত্যতা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির সরকারি অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক ছাড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাতৃকল্যাণ ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাপি কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান সংশ্লিষ্টরা জানান, কলারোয়া উপজেলায় এ ধরনের আরও অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেগুলোর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক নয় এবং অনেক প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া বা আইনবহির্ভূতভাবে পরিচালিত কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়ায় মা জননী এবং মাতৃকল্যাণ ক্লিনিককে জরিমানা, সিলগালা

আপডেট সময়: ১০:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬