আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

তালায় ব্যবসায়ীর মোটরসাইকেল আত্মসাৎ, বণিক সমিতির নেতাদের ওপর সশস্ত্র হামলা এবং বহিরাগত সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তালা বাজার বণিক সমিতি। মঙ্গলবার তালা বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ (সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহপুর এলাকার বাসিন্দা মো. সাগর তাঁর মোটরসাইকেল মেরামতের জন্য ফাহিম নামে এক গ্যারেজ মালিকের কাছে রাখেন। দীর্ঘদিন পার্টস আনার কথা বলে সময়ক্ষেপণের পর ফাহিম মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে দাবি করেন। পরে অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেলটি ভাঙারি হিসেবে বিক্রি করা হয়েছে। এ অভিযোগের পর বণিক সমিতি বিষয়টি নিয়ে একাধিকবার সালিসের উদ্যোগ নিলেও অভিযুক্ত ফাহিম উপস্থিত হননি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৯ জুলাই বিষয়টি নিয়ে ফাহিমের গ্যারেজে গেলে একপর্যায়ে বহিরাগত কয়েকজন যুবক সেখানে এসে বণিক সমিতির নেতাদের ভয়ভীতি দেখান।

এ সময় নিজেকে ‘গ্রেনেড বাবু’ পরিচয় দেওয়া এক ব্যক্তি অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেন এবং ফাহিমের হামলায় মামুন হাওলাদার নামে একজন আহত হন। বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ফাহিমকে আটক এবং ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করে। একই সঙ্গে প্রশাসনের তদন্তে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে বণিক সমিতির পক্ষ থেকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, প্রকৃত পরিকল্পনাকারীদের শনাক্ত এবং তালা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ১০:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬