আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দুধে ভেজাল দেয়ায় জরিমানা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

দুধে ভেজাল অপদ্রব্য মিশ্রণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার একটি দুধ ভান্ডার নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুলতিয়া ঘোষপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলতিয়া ঘোষপাড়ায় অবস্থিত প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার-এর (স্বত্বাধিকারী: প্রসেনজিৎ ঘোষ) বিরুদ্ধে দুধে ভেজাল অপদ্রব্য মিশ্রণের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান শেষে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযানটি পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় দুধে ভেজাল দেয়ায় জরিমানা

আপডেট সময়: ১০:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬