আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ২৫ ব্যক্তির মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে ২৫ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান গ্রহণ করেন।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। দল-মত নির্বিশেষে সবাই সেবার আওতায় আসবেন: এমপি রবিউল বাশার

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। রাষ্ট্রের কল্যাণমূলক সেবার সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই এ ধরনের বিশেষ অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরো বলেন, “শুধু দলীয় লোক নয়, জামায়াতের লোক নয়, হিন্দু হোক-মুসলিম হোক, বিএনপি-জামায়াত যে দলেরই হোক না কেন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি হলে তিনি সেবার আওতায় আসবেন।” এ সময় তিনি উপস্থিত উপকারভোগীদের প্রত্যেককে সমাজ ও সন্তানদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান, যেন তারা মদ, গাঁজা, জুয়া ও ফেনসিডিলসহ কোনো ধরনের নেশায় আসক্ত না হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম, খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিদর্শক বিল্লাল হোসেন এবং সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আশাশুনিতে ২৫ ব্যক্তির মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

আপডেট সময়: ১০:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬