আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (এসএমসি) সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যালয়ের জমিদাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পদাধিকারবলে সদস্য সচিব মো. আব্দুস সবুর, বিদ্যোৎসাহী সদস্য মো. ইমরান আলী, উকসা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, সাবিনা ইয়াসমিন, মুঞ্জিলা বেগম, রোজিনা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যরা।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মো. ইমরান আলীকে সহ-সভাপতি এবং প্রধান শিক্ষক মো. আব্দুস সবুরকে পদাধিকারবলে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম, ইউপি সদস্য মো. রহমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুঞ্জিলা বেগম এবং অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, রোজিনা খাতুন ও সাবিনা ইয়াসমিন। সভায় নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

আপডেট সময়: ১২:১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬