দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে থাকা সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গদাইবিল এলাকার শতাধিক পরিবারের জন্য স্বস্তি ফিরেছে। বন্ধ থাকা ওয়াটার ট্যাংকি পুনরায় চালু করায় স্থানীয় বাসিন্দাদের পানির দুর্ভোগ কমেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াটার ট্যাংকিটি অচল থাকায় এলাকায় সুপেয় পানির সংকট দেখা দেয়। নারী, শিশু ও বৃদ্ধদের প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনি। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা পানির ট্যাংকিটি পুনরায় চালু করা হয়।
এ বিষয়ে শেখ শফিউল্লাহ মনি বলেন, “মানুষের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে গদাইবিল এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।” এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর কবির, আব্দুর সালাম, প্রীতিশ রায়, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল গফফার, বিল্লাল হোসেন, শুসংকর তপন, মো. শহিদুল ইসলাম, বজলু, জয়নাব, খায়রুল নেছা, রবেজা, সকিনা, জোহরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকের বাণী 



























