আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবির অভিযানে ট্রাকসহ সাড়ে ৭৩ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে ৩৩ বিজিবি। এ সময় একটি ট্রাকসহ প্রায় ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, মোবাইল যন্ত্রাংশ ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।বিজিবি জানায়, গত ১৪ ও ১৫ জুলাই সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, ঘোনা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। অভিযানে তলুইগাছা বিওপি সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকা থেকে ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মোড় থেকে ২ লাখ ২৯ হাজার ৮০০ টাকা, হিজলদী বিওপি কলারোয়ার বড়ালী এলাকা থেকে ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প মুফতিবাড়ী মোড় থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে। এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুলাই সন্ধ্যায় ভোমরা স্থলবন্দরে বিশেষ তল্লাশি চালিয়ে একটি বাংলাদেশি ট্রাক থেকে ১৫৬টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এসব ডিসপ্লে কৌশলে লুকিয়ে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় ট্রাকচালক মো. আব্দুল কুদ্দুস (৪৭) এবং তাঁর সহকারী মো. শামীম হোসেন (২৪)-কে আটক করা হয়। জব্দকৃত ডিসপ্লের মূল্য ৪ লাখ ৬৮ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৬০ লাখ টাকা। ট্রাকসহ জব্দকৃত মালামালের মোট মূল্য ৬৪ লাখ ৬৮ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বিজিবির অভিযানে ট্রাকসহ সাড়ে ৭৩ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২

আপডেট সময়: ১১:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬