আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং নাগরিক সন্তুষ্টি মূল্যায়নের লক্ষ্যে ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ (সিআরসি) কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা এ সভার আয়োজন করে।

‘বাংলাদেশে জলবায়ু সুবিচারের লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিকাশ’ প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমের উদ্দেশ্য হলো নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা। একই সঙ্গে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে।

সভায় জানানো হয়, কার্যক্রম বাস্তবায়নে পাঁচজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তারা আগামী তিন মাস সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে মাঠপর্যায়ে জরিপ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সনাকের পরিবেশবিষয়ক আহ্বায়ক আবুল বাশার পল্টু, প্রফেসর আব্দুল হামিদ, হেনবী সরদার, মনিরুজ্জামান মুন্নাসহ টিআইবি ও পৌরসভার কর্মকর্তারা। সভায় সুন্দরবন ফাউন্ডেশন, সিডো, ফিনিশ মনডিয়া, সাতক্ষীরা বিডি ক্লিন, ভিবিডি সাতক্ষীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা শাখা, স্বদেশ, টিআইবির এসএজি ও ইয়েস সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বলেন, “সাতক্ষীরা পৌরসভাকে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সরাসরি মতামত উঠে আসবে। এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেবার মান উন্নয়নে পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে পারবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল হবে বলে আমরা আশা করছি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

আপডেট সময়: ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬