সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কলারোয়া উপজেলার হেলাতলা কাছারীপাড়া এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩), পিতা মৃত ইউনুছ আলী মোড়ল এবং তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত অভিযানে কলারোয়া থানার মামলা নং-১৭ (১৪/০৭/২০২৬) এর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
আজকের বাণী 



























