আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জনদুর্ভোগ কমাতে ভোমরায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন মাওলানা হাবিবুর রহমান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ি এলাকা এবং ভোমরা-শাখরা সড়কের কয়েকটি অংশে জলাবদ্ধতা, ভাঙন ও রাস্তা দেবে যাওয়ায় মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) মাওলানা হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। পরে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট, খোয়া ও রাবিশ ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু করেন। সংস্কারকাজের সার্বিক তদারকিও করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বর্ষণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। কোথাও কোথাও রাস্তার অংশ পাশের পুকুরের দিকে ধসে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় আপাতত চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

মাওলানা হাবিবুর রহমান বলেন, “সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। স্থায়ীভাবে সড়ক সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পাশাপাশি আপাতত যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” সংস্কারকাজে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ ওসিউর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আসাদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কটি সংস্কার করা হলে মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে কমবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

জনদুর্ভোগ কমাতে ভোমরায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন মাওলানা হাবিবুর রহমান

আপডেট সময়: ১০:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬