সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা ও মাদরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার হারদ্দা এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১১ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। বিজিবি জানায়, দুই অভিযানে সর্বমোট ৪ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- ৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























